চ্যাটজিপিটি দিয়ে তৈরি হচ্ছে নজরদারির টুল

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য এআই টুল তৈরিতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছিল একদল চীনা ব্যবহারকারী। এজন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে ওপেনএআই। টুলটির কোডের ত্রুটি বের করে সম্পাদনা করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিল গ্রুপটি। গত শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় ওপেনএআই।

চ্যাটজিপিটি-কে একটি প্রোগ্রামের জন্য বিক্রয় পিচ তৈরি করতে বলেছিল এই গ্রুপটি, যা আসলে ওই প্রোগ্রামটির বাজারজাতকরণ বা বিক্রির উদ্দেশ্যে আকর্ষণীয়ভাবে বর্ণনা করতে সাহায্য করত। বিক্রয় পিচের মাধ্যমে তারা প্রোগ্রামের সুবিধাগুলো এবং কার্যকারিতা তুলে ধরতে চেয়েছিল, যাতে এটি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে। এই প্রোগ্রামটি আসলে ছিল একটি নজরদারি টুল, যা সোশ্যাল মিডিয়ায় (যেমন: ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম) চীনা বিরোধী মনোভাব বা প্রতিবাদ সনাক্ত করতে সাহায্য করত। এসব তথ্য চীন সরকারের কাছে পাঠানোই এই গ্রুপটি উদ্দেশ্য ছিল।

ওপেনএআই বলেছে, ‘এই নেটওয়ার্কটি এমন চ্যাটজিপিটির অ্যাকাউন্টগুলোর সমন্বয়ে গঠিত ছিল, যেগুলো মূলত চীনের ব্যবসায়িক সময় অনুসরণ করছিল। চীনা ভাষায় মডেলগুলোকে প্রম্পট দেওয়া হচ্ছিল করছিল এবং চ্যাটজিপিটির এর টুলগুলো কোনো স্বয়ংক্রিয় প্রোগ্রাম নয়, বরং ব্যক্তিগতভাবে ব্যবহার করা হচ্ছিল।’

এই গ্রুপটি তাদের সংগৃহীত তথ্যের সঠিকতা যাচাই বা প্রুফরিডের র জন্য চ্যাটবটটি ব্যবহার করেছিল। এসব তথ্য চীনা দূতাবাসে পাঠানো হয়েছে এবং গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের আন্দোলন পর্যবেক্ষণ করছিল এসব গোয়েন্দা কর্মকর্তারা।

ওপেনএআই এর প্রধান তদন্তকারী বেন নিমো বলেছিলেন, প্রথম বারের মতো ওপেনএআই এই ধরনের এআই টুল খুঁজে পেয়েছে। এআই মডেল ব্যবহার করার মাধ্যমে ইন্টারনেটের অন্যান্য অংশে তারা কী করছে তা আমাদের সামনে চলে আসে।

নজরদারি টুলটির অধিকাংশ কোড মেটার-এর এললামা মডেলের একটি ওপেন-সোর্স সংস্করণে ভিত্তি করে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া, এই গ্রুপটি চ্যাটজিপিটি ব্যবহার করে, চীনের গ্রাহকদের পক্ষে ফিশিং ইমেইল লিখে দিয়েছে।

ওপেনএআই আরও জানিয়েছে, তারা সম্প্রতি একটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে, যা চ্যাটজিপিটি ব্যবহার করে চীনা রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী রাজনৈতিক বিজ্ঞানী কাই শিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করছিল। একই গ্রুপটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্প্যানিশ ভাষায় প্রতিবেদন তৈরি করেছিল, যা লাতিন আমেরিকার প্রধানধারার সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছিল। এগুলো প্রায়শই কোনো ব্যক্তি বা চীনা কোম্পানির নামে প্রকাশিত হয়েছিল।

লিবার্টি/ সাকিব

শেয়ার করুন