আজ রক্তিম চাঁদের সঙ্গে দেখা যাবে উজ্জ্বল ২ গ্রহ!

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে পূর্ণিমার পাশাপাশি ঘটতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিট থেকে শুরু হয়ে এ গ্রহণ চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত।

এই গ্রহণ টানা ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত চাঁদ থাকবে পূর্ণগ্রাস অবস্থায়। এ সময়ে চাঁদ রক্তিম আভায় ঢেকে যাবে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। প্রায় ৮২ মিনিট বিশ্ববাসী এ বিরল দৃশ্য উপভোগের সুযোগ পাবেন।

শুধু রক্তিম চাঁদই নয়, এর পাশেই দেখা যাবে দুটি উজ্জ্বল গ্রহ। এ সময় চাঁদের গা ঘেঁষে হলুদাভ এক বিন্দুর মতো দেখা দেবে শনি গ্রহ। টেলিস্কোপ ব্যবহার করলে শনির বলয়ও পরিষ্কারভাবে দেখা যাবে। এছাড়া হালকা নীল-সবুজ আভাযুক্ত আরেকটি বিন্দু হিসেবে দৃশ্যমান হবে নেপচুন গ্রহ।

পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, রক্তিম চাঁদ এবং শনি-নেপচুনকে একসাথে রাতের আকাশে দেখার সুযোগ অত্যন্ত বিরল। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রায় ৬০০ কোটি মানুষ মেঘমুক্ত আকাশে এ মহাজাগতিক দৃশ্য সরাসরি দেখতে পারবেন। আগ্রহীরা খালি চোখে ছাড়াও বাইনোকুলার, ছোট টেলিস্কোপ, ক্যামেরা কিংবা স্মার্টফোনের মাধ্যমে এ দুর্লভ দৃশ্য ধারণ করতে পারবেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন