কোয়াব ভেঙে দেওয়ার দাবিতে মিরপুরে ক্রিকেটারদের সমাবেশ

Liberty News Desk

ক্রিকেটারদের কল্যাণ সমিতি (কোয়াব) বর্তমানে চলছে সাধারণ সম্পাদক দেবব্রত পালের নেতৃত্বে। সংগঠনটির সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, যিনি ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে দেশের বাইরে রয়েছেন। শোনা গিয়েছিল, তিনি কোয়াবের সভাপতির পদে থাকতে চান না। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।

ক্রিকেটাররা কোয়াবের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন করে কোয়াব পুনর্গঠনের জোর দাবি ২০১৯ সালে আন্দোলনের সময়ে তুলেছিলেন। এবার সেটি আরও জোরালো হচ্ছে।

ঢাকা প্রিমিয়ার লিগের শুরুতেই তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, নাঈম ইসলামসহ শতাধিক ক্রিকেটার বিসিবির একাডেমি মাঠে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আজ দুপুরে আবার একই মাঠে ক্রিকেটারদের সমাবেশ হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এলএনডি/ এসএইচ

শেয়ার করুন