আইরিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হেরে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ঘুরে দাঁড়িয়ে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ফিরে আসে লিটন দাসের দল।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে জয় নিশ্চিত করে টাইগাররা। লিটনের দায়িত্বশীল অর্ধশতক ছিল জয়ের মূল চালিকা শক্তি।

এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং ও টিম টেকটরের উদ্বোধনী জুটি দলকে এনে দেয় ৫৭ রান। তানজিদ তামিমের ক্যাচে স্টার্লিং ২৯ রানে ফিরে গেলে ভাঙে তাদের জুটি। এরপর লিটন দাসের চতুর স্ট্যাম্পিংয়ে ৩৮ রানে ফেরেন টেকটর। একই ওভারে মেহেদি হাসান আউট করেন হ্যারি টেকটরকে (১১)। শেষে লরকান টাকারের ৪১ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭০ রানে থামে আইরিশরা।

জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। রান আউট হয়ে ফেরেন তানজিদ তামিম। এরপর দ্বিতীয় উইকেটে পারভেজ ইমন ও লিটনের ৬০ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। ৪৩ রানে আউট হন ইমন। সাইফ হাসানও ২২ রান করে বিদায় নেন। তবে শেষ পর্যন্ত লিটন দাসের ৫৭ রানের ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন