রোনালদোর নিষেধাজ্ঞা বাতিল, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন

Liberty News Desk
ফাইল ছবি

ক্রিস্তিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা বাতিল হয়েছে। ফলে আগামী গ্রীষ্মে আয়োজিত বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগালের হয়ে মাঠে দেখা যাবে ৪০ বছর বয়সী এই সুপারস্টারকে।

চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বে ২–০ গোলে হারের ম্যাচে দারা ও’শের পিঠে কনুই মারার কারণে রোনালদো সরাসরি লাল কার্ড দেখেন। শুরুতে সহিংস আচরণের দায়ে তার বিরুদ্ধে তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পরবর্তীতে ফিফা শাস্তি পুনর্মূল্যায়ন করে রোনালদোর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এতে করে তিনি শুধু একটি ম্যাচ—১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের খেলা—মিস করলেই নিষেধাজ্ঞা পূর্ণ হবে।

জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচে এটিই ছিল রোনালদোর প্রথম লাল কার্ড। এই বিষয়টি বিবেচনায় নিয়ে শাস্তি লঘু করেছে ফিফা।

ফিফা জানায়, পরীক্ষাকালীন সময়ে রোনালদো একই ধরনের আচরণে জড়ালে স্থগিত দুই ম্যাচের নিষেধাজ্ঞা তৎক্ষণাৎ কার্যকর হবে।

বাছাইপর্বে পাঁচ গোল করে পর্তুগালকে গ্রুপ–এফ এর শীর্ষে তুলে ধরতে এবং টানা সপ্তমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ ড্র, যেখানে ৪৮ দল নিজেদের গ্রুপিং সম্পর্কে জানতে পারবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন