আর্জেন্টিনাসহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনাসহ ২২টি দেশের নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস।

প্রতিটি দলের জার্সিতে তাদের নিজস্ব ঐতিহ্য, সৃজনশীলতা ও আধুনিক নকশার সমন্বয় করা হয়েছে। মূলত যেসব জাতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে, তাদের হোম কিট প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান পাওয়া নিশ্চিত হলে আরও কয়েকটি দেশের জার্সি প্রকাশ পাবে বলে জানা গেছে।

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা নকশা, জার্মানির জ্যামিতিক ডিজাইনে তৈরি আধুনিক সংস্করণ কিংবা জাপানের সূর্যোদয়ের প্রতীকধর্মী রঙের ব্যবহার—প্রতিটি জার্সিতেই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

অ্যাডিডাস জানিয়েছে, খেলোয়াড়দের পারফরম্যান্স ও আরাম নিশ্চিত করতে নতুন প্রজন্মের “ক্লাইমাকুল প্লাস” প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ু চলাচলে সহায়তা করবে। ফলে বিভিন্ন আবহাওয়ায় খেলোয়াড়রা আরও স্বস্তিতে খেলতে পারবেন।

উল্লেখ্য, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। টুর্নামেন্টটি চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। বাছাইপর্ব শেষ হওয়ার পর আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে মূল পর্বের ড্র।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন