ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে শূন্য রানে আউট কোহলি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা একদমই সুখকর হলো না ভারতের ব্যাটিং মহাতারকা বিরাট কোহলির জন্য। টানা দুই ওয়ানডেতে শূন্য রানে ফিরেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে সফরকারীরা—মাত্র সপ্তম ওভারেই দুই উইকেট হারায় তারা।

অস্ট্রেলীয় পেসার জাভিয়ার বার্টলেটের বলে অধিনায়ক শুভমন গিল ৯ রানে ফেরার পর একই ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন বিরাট কোহলি, কোনো রান না করেই। এটি কোহলির ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ‘ডাক’ বা শূন্য রানে আউট হওয়া।

বর্তমানে কোহলি কেবল ওয়ানডে ফরম্যাটেই ভারতের হয়ে খেলছেন। টেস্ট ও টি–টোয়েন্টি ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে আছেন তিনি। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে, তবে ৩৬ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যানের ফর্মহীনতা তাদের হতাশ করেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন