ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ : আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মরক্কো

Liberty News Desk

ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। দলের পক্ষে দুটি গোলই করেছেন ইয়াসির জাবিরি।

সোমবার (২০ অক্টোবর) সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টানা সপ্তম শিরোপার লক্ষ্যে মাঠে নামলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। বল দখলে আধিপত্য বজায় রাখলেও মরক্কোর রক্ষণভাগ ও পাল্টা আক্রমণের সামনে তারা ছিল অসহায়।

ম্যাচের ১২তম মিনিটেই জাবিরির দারুণ এক শটে এগিয়ে যায় মরক্কো। এরপর ২৯ মিনিটে একই খেলোয়াড়ের আরেকটি গোলেই ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধ শেষ হয় মরক্কোর ২–০ লিডে।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আক্রমণভাগ বেশ চেষ্টা করলেও গোল পায়নি। ফলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের শিরোপা জেতে মরক্কো।

টুর্নামেন্টে মোট পাঁচ গোল করেছেন জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও তিনি পান ‘সিলভার বল’ পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছেন মরক্কোর মিডফিল্ডার ওথমান মামা। অন্যদিকে, ফাইনালের আগপর্যন্ত গোল না খাওয়া আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বার্বি পেয়েছেন ‘গোল্ডেন গ্লাভস’।

ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হালান্ডদের মতো কিংবদন্তিদের যাত্রা শুরু হয়েছিল এই অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ থেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলো মরক্কোর তরুণ প্রতিভা ইয়াসির জাবিরির নামও।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন