আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

Liberty News Desk

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারে দুই দল মুখোমুখি হবে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে।

এই সিরিজে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক মাইলফলক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি শততম টেস্ট ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন।

সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে সব কিছু ঠিক থাকলে তিনি খেলবেন নিজের ১০০তম টেস্ট ম্যাচ।

এখন পর্যন্ত মুশফিকুর রহিম ৯৮টি টেস্টে ১২টি সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ৩২৮ রান করেছেন। যদিও তিনি ইতোমধ্যেই ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। টেস্ট সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর, সবগুলোই বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন