সাফ অনূর্ধ্ব-১৭ : শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

Liberty News Desk

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে রোববার (২১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় লাল-সবুজরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচে আধিপত্য দেখায় বাংলাদেশ।

১৮তম মিনিটে নাজমুল হুদা ফয়সালের শট ফিরলে সেই বল থেকে গোল করেন আরিফ। মাত্র ৪ মিনিট পর মানিকের ক্রসে অপু রহমানের হেড প্রতিহত হলেও ফিরতি বলে ফয়সালের শট ডিফেন্ডার ঠেকাতে ব্যর্থ হন। ৩৮তম মিনিটে মানিকের একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে রিফাতের নৈপুণ্যে বড় জয় নিশ্চিত হয়। বিরতির পরই ৪৬তম মিনিটে তিনি গোল করেন। এরপর ৬৪তম মিনিটে সাব্বির ইসলামের শট থেকে আসা রিবাউন্ডে আবারও গোল করেন। শেষ দিকে ৮৮তম মিনিটে অধিনায়ক ফয়সালের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন রিফাত।

টানা দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে নেপাল গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন