নিরাপত্তা শঙ্কায় নেপাল-বাংলাদেশ ম্যাচ বাতিল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে আজ সকালে কোচ ও অধিনায়কের সংবাদ সম্মেলন হলেও রাতে এসে জানা গেল, ম্যাচটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আগামীকাল দশরথ স্টেডিয়ামে নির্ধারিত খেলা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

মূল কারণ নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতা। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের পর সরকারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলনে নেমে আসে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঠমাণ্ডুতে কারফিউ জারি করেছে সরকার। এ অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, “খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে। আমরা ঢাকার বাফুফে এবং কাঠমাণ্ডুতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছি। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকেও বিষয়টি আমরা বিশেষভাবে জানিয়েছিলাম।”

নেপালের ফুটবল কর্তৃপক্ষ খেলোয়াড়দের হোটেল ক্রাউন ইম্পেরিয়াল থেকে বের না হতে নির্দেশ দিয়েছে। ফলে বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলনও বাতিল করতে হয়েছে।

বাফুফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বিকাল ৩টায় দশরথ স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সেশনটি স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।”

প্রসঙ্গত, প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়ে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন