নেপালের বিপক্ষে খেলছেন না হামজা চৌধুরী

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এই সফরে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পাচ্ছে না লাল-সবুজ। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে জানান, “হামজা নেপাল সফরে যাচ্ছেন না। আগের ম্যাচে কিছুটা চোট পেয়েছিলেন। এছাড়া ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা আছে। ক্লাবের সূচি ও তার ফিটনেসের কারণে এ সফরে অংশ নেবেন না—এ তথ্য আমাদের এজেন্ট জানিয়েছেন।”

নেপালের বিপক্ষে দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল বুধবার দুপুরে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে। এর আগে পুরো স্কোয়াড নিয়ে দুইটি অনুশীলন সেশন সম্পন্ন করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।

হামজাকে ছাড়াই দল ভালোভাবে প্রস্তুত—জানিয়ে কাবরেরা সোমবার বলেন, “হামজা না এলেও আমাদের প্রস্তুতিতে সমস্যা হবে না। নেপালের বিপক্ষে দুটি ম্যাচ সামনে রেখে আমরা পুরোপুরি প্রস্তুত।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন