মেসি ঝলকে ফাইনালে ইন্টার মায়ামি

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আবারও লিগস কাপের শিরোপার পথে এগোতে শুরু করেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্লোরিডার ক্লাবটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারায় হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় অরল্যান্ডো। বিরতির ঠিক আগে, ৪৫+১ মিনিটে মার্কো পাসালিচ গোল করে অতিথিদের লিড এনে দেন। তবে দ্বিতীয়ার্ধে মায়ামি ম্যাচে ফেরে। ৭৫ মিনিটে ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে অরল্যান্ডো দশ জনের দলে পরিণত হয়। এর পরপরই ৭৭ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে দারুণ সমন্বয়ের পর মেসি দ্বিতীয়বার জালে বল পাঠান। এতে মায়ামি ২-১ গোলে এগিয়ে যায়। অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিটে) তেলাস্কো সেগোভিয়ার গোলে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা।

এই জয়ের ফলে লিগস কাপ ২০২৫-এর ফাইনালে পৌঁছেছে ইন্টার মায়ামি। অন্য সেমিফাইনালে এলএএফসি মুখোমুখি হচ্ছে সিয়াটল সাউন্ডার্সের সঙ্গে। ওই ম্যাচের জয়ীর বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে মেসিদের দল।

উল্লেখ্য, ২০২৩ সালে মেসির অভিষেক মৌসুমেই প্রথমবার লিগস কাপ শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। এ বছরও তারা সেই সাফল্য পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন