প্রিমিয়ার লিগে যে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪–২ গোলে হারানোর রাতে লিভারপুল শুধু তিন পয়েন্টই অর্জন করেনি, মোহাম্মদ সালাহ ছুঁয়েছেন অনন্য এক মাইলফলকও। ইনজুরি সময়ে করা তার গোলটি ছিল প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ দিবসে ব্যক্তিগত ১০ম গোল। এর মাধ্যমে তিনি লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ওপেনিং ডেতে দুই অঙ্কের গোলের মালিক হলেন।

এতদিন মৌসুমের উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল চারজনের দখলে—অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি, জেমি ভার্ডি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড; প্রত্যেকে আটটি করে গোল করেছিলেন। সালাহ এবার তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন।

এছাড়া বোর্নমাউথের বিপক্ষে করা গোলটি ছিল প্রিমিয়ার লিগে তার ১৮৭তম। এতে তিনি কিংবদন্তি অ্যান্ডি কোলের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায়।

ম্যাচ শেষে সালাহকে আবেগাপ্লুত অবস্থায় চোখ মুছতে দেখা যায়। ‘দ্য কপ’ স্ট্যান্ড থেকে ডিয়োগো জোতার নামে স্লোগান উঠলে মিশরীয় ফরোয়ার্ড নিজেকে ধরে রাখতে পারেননি। পুরো ম্যাচ জুড়ে প্রয়াত পর্তুগিজ তারকাকে শ্রদ্ধা জানায় লিভারপুল।

আগামী ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। নতুন কোচ আর্নে স্লটের অধীনে মৌসুমের সূচনা উজ্জ্বলই বলা যায়, আর সালাহও চান নিজের এই ধারাবাহিকতা বজায় রাখতে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন