৪ রানে অলআউট, ১০ ব্যাটারই শূন্য

Liberty News Desk
ফাইল ছবি

মাত্র ৪ রানে গুটিয়ে গেছে এক দলের পুরো ইনিংস! ভারতের রাজস্থানে নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে ঘটে গেছে এই অপ্রত্যাশিত ও লজ্জাজনক ঘটনা। সিরোহী জেলার নারী দল মাত্র ৪ রানেই অলআউট হওয়ায় দল গঠন প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

ঘটনাটি তদন্তে নেমেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সিরোহীর সব নির্বাচককে বরখাস্ত করা হয়েছে।

জয়পুরে অনুষ্ঠিত এই ম্যাচে সিরোহীর প্রতিপক্ষ ছিল সীকর জেলা দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিরোহীর ইনিংস শেষ হয় মাত্র ৪ রানে। এর মধ্যে ২ রান আসে অতিরিক্ত থেকে, ১০ জন ব্যাটারই আউট হন শূন্য রানে, আর একজন অপরাজিত থাকেন ২ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে সীকর মাত্র ১ বল খেলেই জয় নিশ্চিত করে—১ রান আসে ব্যাট থেকে, বাকি ৪ রান অতিরিক্ত। একতরফা ও অস্বাভাবিক এই ম্যাচে মাঠে উপস্থিত দর্শকরা বিস্মিত হন, অনেকে হাসিও চাপতে পারেননি।

ম্যাচ শেষে সিরোহীর দল নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে—কোন মানদণ্ডে এমন দল গঠন করা হয়েছে? রাজ্য ক্রিকেট কর্তৃপক্ষ ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে সব নির্বাচককে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সিরোহী জেলা ক্রিকেট সংস্থায় দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। দুই পক্ষের ক্ষমতার লড়াইয়ে গত এক বছরে কোনও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি, অনুশীলনও ছিল প্রায় বন্ধ। সেই অচলাবস্থারই প্রতিফলন দেখা গেছে এই ম্যাচে।

উল্লেখ্য, রাজস্থানের ৩৩টি জেলার অংশগ্রহণে চলছে এই নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন