মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলস এর বিপক্ষে জোড়া গোল আর সমান অ্যাসিস্টে করে ৫-১ ব্যবধানে ইন্টার মায়ামিকে বড় এক জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন মেসি। এর মধ্যে পেশাদার ফুটবলে পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের রেকর্ডে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় গোল দিয়েই নন-পেনাল্টিতে রোনালদোর রেকর্ড গুঁড়িয়ে দেন মেসি। এ ম্যাচে জোড়া গোল করে মেসি পেনাল্টিবিহীন গোলের রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে যান। পর্তুগিজ তারকার ৯৩৮ গোলের ৭৬৩টি ছিল নন-পেনাল্টি, যা ছিল রেকর্ড। আজকের জোড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে মেসির নন-পেনাল্টি গোল ৭৬৪টি। আর ক্যারিয়ার গোলসংখ্যা ৮৭৪। রোনালদোর চেয়ে ১৬৭ টি ম্যাচ কম খেলেছেন মেসি।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






