রোনালদোর আহ্বানে আল নাসরে পর্তুগিজ কোচ

Liberty News Desk
সংগৃহীত ছবি

বিশ্বের যে ক্লাবে খেলেছেন সেই ক্লাবেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই শ্রেষ্ঠত্ব শুধু ব্যক্তিগত নয়, দলীয় অর্জনেও এর প্রভাব। তবে সৌদি আরবের ক্লাব আল নাসরে এসে ব্যর্থ হয়েছেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও তিন মৌসুমে যে কোনো লিগ শিরোপা জিততে পারেননি পর্তুগিজ এই তারকা। এবার সেই শিরোপার খরা কাটানোর মিশনে রোনালদোর অনুরোধে ডাগআউটে এলেন অভিজ্ঞ কোচ জর্জ জেজুস।

৭০ বছর বয়সী পর্তুগিজ কোচকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে আল নাসর। চুক্তির পরই জেজুস নিশ্চিত করেছেন, রোনালদোর আমন্ত্রণেই তিনি দায়িত্ব নিয়েছেন। জেজুস বলেন, ‘তার (রোনালদো) ডাকা না হলে আমি এখানে হয়তো আসতাম না। আমি অনুপ্রেরণা নিয়ে এসেছি, আল নাসরকে সৌদি আরবের সেরা ক্লাব হিসেবে গড়ে তুলতে চাই। রোনালদো সব জায়গায় জিতেছে, শুধু এখানেই বাকি। এবার আমরা সেটাও বদলে দেওয়ার চেষ্টা করতে চাই।’

আল হিলালের সাবেক কোচ জর্জ জেজুস গত মৌসুমেই ট্রেবল জিতিয়েছিলেন ক্লাবটিকে। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হারের পর চলতি বছরের মে মাসে তিনি ক্লাব থেকে বিদায় নেন। এবার প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসরের দায়িত্ব নিয়ে আবারও নিজ দেশের তারকা রোনালদোর পাশে দাঁড়ালেন তিনি।

আল নাসরে জর্জ জেজুসের আগমন ঘটল স্তেফানো পিওলির স্থলাভিষিক্ত হয়ে। স্বদেশি কোচকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রোনালদো লেখেন, ‘স্বাগত মিস্টার জর্জ জেজুস।’

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন