প্রথম ম্যাচে হতাশাজনক হার ভুলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।
রবিবার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। লিটন দাস ও শামীম হোসেনের ব্যাটে গড়া এই সংগ্রহ পরে যথেষ্টই প্রমাণিত হয় দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে।
সিরিজ হারের শঙ্কার ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্সে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা লিটন কুমার দাস।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ৭ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে অসাধারণ পারফরম্যান্স করেন অধিনায়ক লিটন দাস।
লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ রানে ২ উইকেট পতনের পর তাওহিদ হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৫ বলে ৬৯ আর পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে ৩৯ বলে ৭৭ রানে জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দেন লিটন দাস।
লিটন দলের হয়ে ৫০ বল মোকাবেলা করে একটি চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৬ রান করে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কারটা জিতে নেন।
শ্রীলংকা ১২০ বলে ১৭৮ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট হয়। বাংলাদেশের ৮৩ রানের জয়ে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট নেন দুই পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






