গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার চাকলা এলাকায় বৃহত্তর চাকলা একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিত দলের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন।
খেলার উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. শামিম হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ঠান্ডু এবং বিশিষ্ট ব্যবসায়ী মামুন।
এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হাসান গুলজার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজালে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর টুকু, সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন খান সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক এম আর ইসলাম রাখু, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল আহসান ডিটল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা জাসাসের সভাপতি আরিফুর রহমান লিটন, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুট্টো, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং নারুয়ামালা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মাজেদা আকতার ডাক্তার টুনি প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






