শেষ ষোলো নিশ্চিত করলো মেসির ইন্টার মায়ামি

Liberty News Desk
ছবি সংগৃহীত

পালমেইরাসের বিপক্ষে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করলো লিও মেসির ইন্টার মায়ামি। হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।

দুই গোলে এগিয়ে থেকেও শেষদিকে সমতা মেনে নিতে হলেও ড্রয়ের ফলেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে তারা। এবার নকআউট পর্বে মেসির সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হবে মায়ামি। অপরদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে পালমেইরাস।

শুরু থেকেই দুই দলই আক্রমণ ভাগে উত্তেজনা ছড়ায়। খেলার ১৭ মিনিটে গোলের দেখা পায় ইন্টার মায়ামি। পালমেইরাসের কর্নার থেকে পালটা আক্রমণে এগিয়ে যায় মায়ামি। লুইস সুয়ারেজের দুর্দান্ত পাস থেকে জালের দেখা পান তাদেও অ্যালেন্ডে। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিও মেসির দল।

পরে দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান দুই দল। তবে ডিফেন্সের দেয়াল ভেঙে ৬৫ মিনিটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। মায়ামি ২-০ গোলে এগিয়ে গেলেও খেলার শেষদিকে এসে নাটকীয়তার গল্প লেখেন ব্রাজিলের ক্লাব পালমেইরাস।

পালমেইরাসের হয়ে খেলার ৮০ মিনিটে গোল করে ব্যবধান কমান পাউলিনহো। এরপর ৮৭ মিনিটে সমতায় ফেরান মাউরিসিও। পরে দুই দলের অনবদ্য আক্রমণেও আর গোল হয়নি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

গ্রুপের পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস।

এছাড়া গ্রুপের অন্য ম্যাচে মিশরের আল আহলি ও পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর মধ্যে দেখা যায় গোলের বন্যা। দুই দলই ৪-৪ গোলে খেলা শেষ করে। ড্রয়ের পর ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন