সিরিজের তিন ম্যাচেই টস জিতলেন পাকিস্তান অধিনায়ক। তবে প্রথম দুই ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও এই ম্যাচে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
রবিবার (১ জুন) সিরিজের শেষ ম্যাচে মান বাঁচানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।
আগের ম্যাচে চোটে পড়ায় দল থেকে ছিটকে গেছেন শরীফুল। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। বাংলাদেশের ৯২তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হচ্ছে খালেদের।
এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচ খুব বাজেভাবে হেরেছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেতে আজ মাঠে নেমেছে তারা।
তৃতীয় ম্যাচে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। তানজীদ ও পারভেজের ঝড়ো ব্যাটিংয়ে করেছে ৪ ওভারে ৩৬ রান।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তানজিম হাসান ও হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ
আগা সালমান (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলী ও আবরার আহমেদ।
এলএনডি/এসএইচ
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






