জামায়াতে ইসলামী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে এবং যে কোনো বিষয়ে আলোচনার জন্য তাদের সঙ্গে আলোচনার সুযোগ খোলা থাকবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছে। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। নতুন দলের সঙ্গেও তারা আলোচনা করবে কিনা কিংবা কোনো ধরনের জোটে যাবে কিনা, এই প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার লিবার্টি নিউজ কে বলেন, “আলাপ-আলোচনার পথ সবসময়ই খোলা থাকে এবং নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে।”
এলএনডি/বিজি






