বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে কোনো প্রশ্রয় দেওয়া হবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা বাড়ছে, যা সাধারণ মানুষের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। তিনি বলেন, “চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি আরো যোগ করেন, ”আমরা কোনো দলের নাম নিয়ে বলছি না। যারাই এই কাজে জড়িত, তা বন্ধ করুন। নয়তো আমাদের লড়াই চলতে থাকবে।”
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। এ সময় জামায়াত আমির বলেন, “আমাদের নেতারা ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা নত করেননি, আমাদের জন্য এটি তাদের শিক্ষা।”
তিনি সরকারের সমালোচনা করে বলেন, “এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়ার কারণ এখনো বোঝা যাচ্ছে না, যারা জুলুমের শিকার, তাদের মুক্তি দেওয়া উচিত।”
এছাড়া, তিনি আরও উল্লেখ করেন, “আমরা ২৫ তারিখে স্বেচ্ছায় জেলে যেতে চেয়েছিলাম, এবং আমাদের সহকর্মীরা তা সমর্থন করেছেন।”
সভায় জামায়াতের অন্যান্য নেতারা বক্তব্য দেন এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে মহান একুশে উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
লিবার্টি/বাইজিদ






