তারেক রহমানের তিন দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সকাল ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

তিনি আরও জানান, দেশে ফেরার পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন। একই দিনে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধেও যাবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতালে যাবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস এবং দলের মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেলসহ অন্যান্য নেতারা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন