লন্ডনের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। এ ছাড়া পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জনের জন্য বিমানের টিকিটও নিশ্চিত করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি ২৪ ডিসেম্বর ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং সংশ্লিষ্ট ফ্লাইটটি পরদিন ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে রাজধানীতে অবতরণ করার কথা রয়েছে।
এলএনডি/এমআর






