খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে : ডা. জাহিদ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, গত কয়েক দিন ধরে যে শারীরিক অবস্থার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া যাচ্ছিলেন, বর্তমানে তা থেকে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। এদিন তিনি একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন এবং তা গ্রহণ করতে সক্ষম হয়েছেন। চিকিৎসকরা তার সুস্থতা নিয়ে আশাবাদী।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

শেষে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন