নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে : মির্জা ফখরুল

Liberty News Desk
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নতুন করে একটি গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনের দিনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা শঙ্কিত।

রোববার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তিনি জানান, স্বাধীনতা ও গণতান্ত্রিক ধারাকে রক্ষা করতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে।

তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর হাতে দেশের বহু প্রথিতযশা বুদ্ধিজীবী নিহত হন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী, ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের স্মরণে আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন