তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরে দলের নেতৃত্বে আসন্ন নির্বাচনে অংশ নেবেন।

শনিবার দুপুরে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনৈতিক অঙ্গনে যুক্ত হবেন কি না—এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, তার চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে মূল বিষয়। স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় যা প্রয়োজন, তা-ই করবেন চিকিৎসকরা। খুব শিগগিরই জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলেও তিনি জানান।

নির্বাচনী জোট ও আসন–বণ্টন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আলোচনার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। গণতান্ত্রিক রাজনীতিতে সংলাপ ও আলোচনা সবসময়ই চলমান থাকে। নির্বাচন সামনে, তাই পুরো দেশ এখন নির্বাচনী প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে খালেদা জিয়াই প্রথম উদ্যোগী। নির্বাচন না হওয়ায় দেশের মানুষও নানা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন