মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

Liberty News Desk
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পর্কে দলটির উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ড অনুমতি দিলেই কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। তিনি জানান, এই প্রক্রিয়া নিয়ে বিএনপির পক্ষ থেকে তিনিই কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।

এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ড যখন সম্মতি দেবে, তখনই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছাবে। তারা ইতোমধ্যেই প্রস্তুত অবস্থায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দিলেই খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। পুরো ব্যবস্থাপনার দায়িত্ব কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েছে।’

জার্মানির অ্যাম্বুলেন্স-সংক্রান্ত আলোচনার ব্যাখ্যায় এনামুল হক বলেন, ‘জার্মানি থেকে যে অ্যাম্বুলেন্সের কথা বলা হচ্ছে তা কাতার সরকারের উদ্যোগেই আনা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে নয়। সাবেক প্রধানমন্ত্রীর জন্য সবকিছু তারা বিশেষ তত্ত্বাবধানে করছে।’

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনো দীর্ঘ ফ্লাইটে নেওয়ার মতো সক্ষমতা তৈরি হয়নি। এ কারণে লন্ডনে যেতে সময় লাগছে। গত দুই দিনে মেডিকেল বোর্ড বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে, যার রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে। শুক্রবার দুই দফা বৈঠকেও তার সর্বশেষ অবস্থার মূল্যায়ন করা হয়।

২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ দলের অধীনে চিকিৎসা চলছে। বোর্ডের সদস্য হিসেবে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও আছেন। শুক্রবারই তিনি লন্ডন থেকে ঢাকায় এসে চিকিৎসা–সংক্রান্ত কার্যক্রম তদারক করছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন