কখন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে কাতার থেকে আসা রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন।

জুবাইদা রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার পথে রওনা হয়েছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তিনি লন্ডন ছাড়েন। সকাল ১১টার দিকে ঢাকায় অবতরণের কথা রয়েছে। দেশে ফিরেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তিনি খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা তদারকি করছেন। ইতোমধ্যে তাকে গ্রহণের জন্য একটি গাড়ি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। জুবাইদার আগমনের পরই খালেদা জিয়ার বিদেশ যাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এ উদ্দেশে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে বিএনপি সূত্র জানিয়েছে, কাতার আমিরের ব্যবহারের জন্য নির্মিত এই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে। মুমূর্ষু রোগী পরিবহনের জন্য বিমানটিতে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত অভিমত এবং রোগীর শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে বিদেশে নেওয়া ছাড়া বিকল্প নেই। দীর্ঘ ভ্রমণের সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে চিকিৎসাসহ মোট ১৭ জনকে রাখা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন