খালেদা জিয়ার অবস্থার অবনতি, নেওয়া হলো ভেন্টিলেশনে

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, “বেগম জিয়ার অবস্থা আবারও সংকটাপন্ন হয়েছে। গত রাত থেকেই তাকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে।”

অন্যদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসন বর্তমানে গুরুতর অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফখরুল আরও বলেন, “তার চিকিৎসা ব্যবস্থাপনা ডা. জাহিদের নেতৃত্বে চলছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা শুধু দোয়া চাই যে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের জন্য কাজ করার সুযোগ পাবেন।”

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন