খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

Liberty News Desk
ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারবেন।

শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টনে দোয়া মাহফিল শেষে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, গত দুই দিন ধরে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতেই মেডিকেল টিম জানায়, তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান সবচেয়ে উল্লেখযোগ্য। জনগণের জন্য তিনি নির্যাতন, সংগ্রাম ও কারাজীবন সবকিছুর মুখোমুখি হয়েছেন। তাই তাঁর সুস্থতা কামনায় সবার দোয়া চান বিএনপি মহাসচিব।

এদিকে জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। গত রোববার রাতে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে, ১৫ অক্টোবর এক দিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিল সমস্যা সহ নানা স্বাস্থ্যগত বিষয় নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন