গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু নির্বাচন আয়োজন করলেই চলবে না—নির্বাচনের পর গণতন্ত্রকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতেও পদক্ষেপ নিতে হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভক্তি তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি রায়কে ভিন্ন দিকে প্রবাহিত করার উদ্দেশ্যে সংগঠিত হয়েছে কি না—সেবিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র বিকাশে নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্বাচনের পর কাঠামোগতভাবে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করাও জরুরি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন