শেখ হাসিনার রায়ের অপেক্ষায় জাতি : মির্জা ফখরুল

Liberty News Desk
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুইজনের বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পুরো জাতি রায়ের দিকে অপেক্ষা করছে।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে। আশা করি, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় রয়েছে।”

শেখ হাসিনা ও অপর দুই আসামির রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের সকল গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি রায়ের কার্যক্রম আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সেও সম্প্রচার হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বড় পর্দায় সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে।

আজ সকাল থেকেই বিটিভির বিশেষ লাইভ টিম ট্রাইব্যুনালে অবস্থান নিয়েছে। সকাল ৮টার পর তারা ট্রাইব্যুনাল গেটে পৌঁছে রায়ের সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নেন। আদালতের বাইরে দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতিও চোখে পড়ে।

আদালত সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন