অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনোভাবে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার প্রস্তুতি চলছে।
শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এসব বক্তব্য দেন তিনি।
ডা. তাহের বলেন, বর্তমান সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। প্রধান উপদেষ্টা বিএনপির চাহিদাকে অগ্রাধিকার দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। তার মতে, জাতীয় নির্বাচন ও গণভোট একই সময়ে আয়োজন করা উচিত নয়—এ জন্য আলাদা করে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি।
তিনি আরও দাবি করেন, প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা উপেক্ষিত হয়েছে। আগামী রোববার সমমনা ৮ দলের বৈঠকের পর ৫ দফা দাবি ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান জামায়াতে ইসলামীর এই নেতা।
এলএনডি/এমআর






