ধর্মকে ব্যবহার করে বিভেদ ও নির্বাচন বানচালের চেষ্টা : মির্জা ফখরুল

Liberty News Desk
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সমাজে বিভেদ সৃষ্টি ও আসন্ন নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করছে। তারা ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ভুলিয়ে দিতে চায়। যে দেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে, সেই ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। যেমন ২৪-কে ভোলা সম্ভব নয়, তেমনি ৭১-ও চিরস্মরণীয়।”

তিনি আরও বলেন, “একটি সুপরিকল্পিত চক্র আজ পাকিস্তানি হানাদারদের মানসিকতার সঙ্গে নিজেদের মিলিয়ে নিচ্ছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের সঙ্গে এই দেশের মানুষের কোনো আপস হতে পারে না।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন