১৩৩ ঘণ্টা পর তারেকের অনশন ভাঙালেন সালাহউদ্দিন

Liberty News Desk

১৩৩ ঘণ্টা অনশন শেষে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানকে পানি খাইয়ে অনশন ভাঙালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলটির নিবন্ধন না পাওয়ায় তিনি গত ৪ নভেম্বর বিকেল ৪টা থেকে নির্বাচন কমিশনের (ইসি) ফটকের সামনে অনশন শুরু করেছিলেন।

রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে সালাহউদ্দিন আহমেদ ইসির সামনে এসে তাকে অনশন ভাঙাতে অনুরোধ জানান। পরে তারেক রহমান অনশন ভেঙে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ। এই আন্দোলনে তার অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক চর্চা জোরদার করতে তারা দলীয় নিবন্ধনের আবেদন করেছিলেন, কিন্তু তা অনুমোদন পায়নি। আমরা আশা করি, নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন