৫ দফা দাবিতে সরকারকে ১১ নভেম্বর পর্যন্ত সময় দিল জামায়াত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সতর্ক করেছেন, আগামী ১১ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে দলটি কঠোর কর্মসূচিতে যাবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আজ প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে এবং আমাদের দাবিগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে। আমরা ১১ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। এর পর আর কোনো সুযোগ থাকবে না—ঢাকার চিত্র পাল্টে যাবে।”

তিনি আরও বলেন, “১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করছি—মহাসমাবেশের আগেই জনগণের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই দাবিগুলো মেনে নিন। নচেৎ, রাজধানী ঢাকায় নতুন দৃশ্য দেখা যাবে ইনশাআল্লাহ।”

এর আগে দুপুরে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি জমা দেয়। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প ও গৃহায়ন-গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন