জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দলের পদযাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে রাজধানীর পল্টন এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়।
অংশগ্রহণকারী দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
এর আগে গত সোমবার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলগুলোর নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।
ওই বৈঠকে জামায়াতে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানায়। তবে আলোচনার স্বচ্ছতা ও ভারসাম্য রক্ষায় ‘রেফারি নিয়োগের’ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এলএনডি/এমআর






