ফের জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

Liberty News Desk
ফাইল ছবি

আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এটি তাঁর টানা তৃতীয় মেয়াদ। রোববার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় ‘আমির’ নির্বাচিত হন।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্য (রুকন)দের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ফলাফল গণনা সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনের নিকট জমা দেয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন