নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া

Liberty News Desk
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সারাদেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। যেসব আসনে এখনো প্রার্থী নির্ধারিত হয়নি, সেগুলো শরিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের পর ঘোষণা করা হবে।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় ২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে বাকি আসনের সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন। অপরদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন