সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে : ডা. তাহের

Liberty News Desk
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি রাজনৈতিক দলের অযৌক্তিক দাবির প্রতি নতি স্বীকারের সমান। এর ফলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।”

শনিবার (১ নভেম্বর) প্রধান উপদেষ্টার উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, “বর্তমান সরকারের অনেক পদক্ষেপই অতীতেও একটি নির্দিষ্ট দলের প্রতি আনুগত্যের ইঙ্গিত দিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডন সফরের পর সেই দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সম্প্রতি পরিষদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন—এর স্পষ্ট উদাহরণ।”

তিনি আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সরকার তার নিরপেক্ষ অবস্থান হারিয়েছে। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।”

জামায়াত নেতা বলেন, “নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদ উভয়েই আগে সিদ্ধান্ত নিয়েছিল যে প্রতিটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। আমরা সেই নীতির পক্ষেই আছি, এবং জাতির বৃহত্তর অংশও তা সমর্থন করে। তাই আগের সিদ্ধান্ত দ্রুত পুনর্বহাল করার আহ্বান জানাচ্ছি; অন্যথায় আমরা রাজপথে আন্দোলনে নামব।”

জুলাই সনদ নিয়ে বক্তব্যে ডা. তাহের বলেন, “বিএনপির আচরণে সৃষ্ট পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত। জনগণ ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে। নির্বাচনের ঠিক আগে এই ধরনের অস্থিরতা তৈরি করা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না।”

শেষে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে পিছু হটা মানে হবে নিজেরই সংস্কার কর্মসূচি পরিত্যাগ করা। জাতি বিশ্বাস করে—প্রধান উপদেষ্টা এমন ভুল করবেন না। আমরা আশা করছি, তিনি সাহসী ও দৃঢ় সিদ্ধান্ত নিয়ে সংস্কার বাস্তবায়নে অটল থাকবেন।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন