চলতি মাসেই ২০০ আসনে বিএনপি প্রার্থীদের ‘গ্রিন সিগন্যাল’

Liberty News Desk
ফাইল ছবি

চলতি মাসের মধ্যেই ২০০ আসনে বিএনপি প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন (গ্রিন সিগন্যাল) দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের অনেক ধারাতেই বিএনপি সম্মতি দিয়েছিল। তবে ২০(১) উপধারায় বলা আছে, জোটভুক্ত দলগুলো চাইলে অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে—এই অংশটিতে বিএনপি আশ্বস্ত ছিল। কিন্তু সংশোধিত আরপিওতে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে ছোট রাজনৈতিক দলগুলো জোটে আসতে নিরুৎসাহিত হতে পারে। এতে ছোট দলের প্রভাবশালী নেতারা প্রার্থিতা নিয়ে বঞ্চিত হবেন।”

তিনি আরও বলেন, “এভাবে একতরফাভাবে আরপিও পাস করার যৌক্তিকতা নেই। বিএনপি চায় বহুদলীয় ও শক্তিশালী সংসদ। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।”

তিনি জানান, আরপিও সংশোধন নিয়ে আপত্তি জানিয়ে বিএনপি শিগগিরই চিঠি পাঠাবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন