নভেম্বরে গণভোটের দাবি মামার বাড়ির আবদারের মতো : রিজভী

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি ‘মামার বাড়ির আবদার’-এর মতো অবাস্তব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তার মতে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হলে অতিরিক্ত সময় ও ব্যয়—দুটিই কমানো সম্ভব।

মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, তা নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার। তবে তিনি স্পষ্ট করে বলেন, অপরাধীদের বিচার যে করেই হোক, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জেতা মানেই জাতীয় নির্বাচনে জেতা নয়। এমন ধারণা বিপজ্জনক হতে পারে। তার ভাষায়, “সব পেয়ে গেছি—এমন চিন্তা জামায়াতে ইসলামীর জন্য আত্মঘাতী হতে পারে।”

এ সময় যে কোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন