জামায়াতের পিআর আন্দোলন শুধুই রাজনৈতিক প্রতারণা : নাহিদ

Liberty News Desk
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ আসলে একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা।

আজ রোববার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “পিআর আন্দোলনটি এমনভাবে পরিকল্পিত হয়েছে যাতে ঐকমত্য কমিশনের সংস্কারপ্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ–অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা যায়।”

নাহিদ ইসলাম বলেন, সংবিধানের সুরক্ষার অংশ হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের একটি দাবি ছিল। তিনি বলেন, “আমরা চাইছিলাম এই মৌলিক সংস্কার এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করতে। কিন্তু জামায়াত ও তাদের সহযোগীরা এ উদ্যোগকে ছিনিয়ে নিয়ে একটি দলীয় স্বার্থ হাসিলের হাতিয়ার বানিয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে বা পরে সংস্কার আলোচনায় কখনো অংশগ্রহণ করেনি। “তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দেখায়নি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতি রাখেনি।”

নাহিদ বলেন, “ঐকমত্য কমিশনের অধীনে তারা যে অনুমোদন দিয়েছে, তা সত্যিকারের সংস্কারচেতনার ফল নয়; বরং ছদ্মবেশী সংস্কারের আড়ালে কৌশলগত অনুপ্রবেশ। এটি একটি রাজনৈতিক নাশকতা।”

তিনি যোগ করেন, “আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা বুঝতে পেরেছে। তারা আর ভুয়া সংস্কারবাদী বা ছলনাকারীদের দ্বারা প্রতারিত হবে না। জনগণ কখনোই অসৎ, সুযোগসন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসনের সুযোগ দেবে না।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন