এনসিপির নতুন অঙ্গ সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নতুন অঙ্গ সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর করলেই তা জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয় সমাজের সব শ্রেণিপেশার মানুষের একত্রিত লড়াইয়ের মাধ্যমে। কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে কেবল রাজনৈতিক দলের মিলন বোঝে। কিন্তু প্রকৃত জাতীয় ঐক্য হলো সব শ্রেণিপেশার মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাচ্ছে, এটা কোনো জাতীয় ঐক্য নয়।”

এছাড়া তিনি অভিযোগ করেন, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অবহেলা করা হচ্ছে। তিনি অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নামও ঘোষণা করেন। সংগঠনটি শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং রাজনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি করতে কাজ করবে।

বক্তব্য শেষে নাহিদ ইসলাম জানিয়েছেন, সংগঠনের মুখ্য সংগঠক হবেন আরমান হোসেন, সদস্য সচিব রিয়াজ মোরশেদ, এবং আহ্বায়ক হবেন মাজহারুল ইসলাম ফকির।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন