কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয় : নাহিদ

Liberty News Desk
ফাইল ছবি

কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও সেটি জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার ভাষায়, “কয়েকটি দলের বৈঠক মানেই জাতীয় ঐক্য নয়।”

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ঐক্য মানে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেশের উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে। কিন্তু বর্তমান আলোচনায় শ্রম কমিশন বা স্বাস্থ্য খাতের বিষয়ে কোনো মনোযোগ নেই। সংস্কার কমিশনের আলোচনাও কেবল নির্বাচনকেন্দ্রিক—গণতন্ত্র নিয়ে ইতিবাচক কোনো দিক দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “আজ ঐতিহাসিক এই দিনে জাতীয় ঐকমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অন্যদিকে জাতীয় শ্রমিক শক্তি রাজপথে থেকে শ্রমিকদের অধিকার আদায়ে লড়ছে। কলকারখানায় একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে, অথচ নিহত শ্রমিকের জীবনের মূল্য ধরা হচ্ছে মাত্র ২ থেকে ৩ লাখ টাকা।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “ফ্যাসিবাদী আমলে যারা মাফিয়া হিসেবে অর্থনৈতিক নিয়ন্ত্রণে ছিল, তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি; বরং তাদের ব্যবসা ও স্বার্থ রক্ষা করা হচ্ছে। এরা শ্রমিকদের শোষণ করেছে। দেশের অর্থনীতিকে যারা সচল রাখে, তাদের পাশে থেকে লড়বে শ্রমিক শক্তি।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন