রাজধানীতে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীতে পুলিশের বাধার মুখে কর্মী সম্মেলন আয়োজন করতে পারেনি জাতীয় পার্টি (জাপা)। শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দলের নেতাকর্মীদের অভিযোগ, বারবার অনুরোধ করলেও পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। বক্তৃতা চলাকালে হঠাৎ পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানান উপস্থিতরা।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “আমরা তাদের সমাবেশ না করার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তারা নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি শুরু করে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আমরা সমাবেশটি ছত্রভঙ্গ করেছি।”

এর আগে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে কর্মী সমাবেশ শুরু হয়। মঞ্চে উপস্থিত ছিলেন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ দলের শীর্ষ নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন