বিএনপি মহাসচিব ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) বিএনপি মহাসচিবের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাক্ষাৎ করেন। সেদিন বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান।

সেই বৈঠকেও বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন