বিএনপির দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দুই শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। আরও প্রায় ৫০টি আসনে যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আসন ভাগাভাগির পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, নির্বাচনকে ঘিরে ইশতেহার প্রণয়নের কাজও শুরু হয়েছে। খাতভিত্তিক দায়িত্ব সংশ্লিষ্টদের হাতে দেওয়া হয়েছে।

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, নির্বাচনী লড়াইকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দলটি। এজন্য মাঠপর্যায়ে একাধিক জরিপ সম্পন্ন হয়েছে। জরিপের ফল, নীতিনির্ধারকদের মতামত এবং তৃণমূলে জনপ্রিয়তার ভিত্তিতেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিচ্ছেন।

ঢাকায় প্রার্থী তালিকা

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা মহানগরের কয়েকটি আসনে প্রার্থীদের নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে—

  • ঢাকা-৪: তানভীর আহমেদ রবীন (দক্ষিণ বিএনপির সদস্য সচিব)
  • ঢাকা-৮: মির্জা আব্বাস
  • ঢাকা-১৩: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ
  • ঢাকা-১৬: আমিনুল হক (উত্তর বিএনপির আহ্বায়ক)
  • ঢাকা-১৭: বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ববি হাজ্জাজ নিশ্চিত করেছেন, তাকে মোহাম্মদপুর আসনের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং তিনি ইতোমধ্যে এলাকায় কাজ শুরু করেছেন। আন্দালিব রহমান পার্থ মনোনয়ন নিয়ে মন্তব্য না করলেও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

ঢাকার বাইরে প্রার্থী তালিকা

উত্তরাঞ্চল:

  • পঞ্চগড়-১: ব্যারিস্টার নওশাদ জমির
  • পঞ্চগড়-2: ফরহাদ হোসেন আজাদ
  • কুড়িগ্রাম-৩: তাসভীরুল ইসলাম
  • পাবনা-২: একেএম সেলিম রেজা হাবিব
  • পাবনা-৩: হাসান জাফির তুহিন
  • পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব

দক্ষিণ-পশ্চিমাঞ্চল:

  • চুয়াডাঙ্গা-১: শামসুজ্জামান দুদু
  • চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান
  • ঝিনাইদহ-৪: সাইফুল ইসলাম ফিরোজ

দক্ষিণাঞ্চল:

  • যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত
  • খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল
  • খুলনা-৪: আজিজুল বারী হেলাল
  • পটুয়াখালী-৪: এবিএম মোশারফ হোসেন
  • ভোলা-২: হাফিজ ইব্রাহীম
  • ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
  • ভোলা-৪: নুরুল ইসলাম নয়ন
  • বরিশাল-১: জহির উদ্দিন স্বপন
  • বরিশাল-৩: জয়নুল আবেদীন
  • বরিশাল-৪: রাজীব আহসান

মধ্যাঞ্চল:

  • ফরিদপুর-২: শহীদুল ইসলাম বাবুল
  • জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত
  • টাঙ্গাইল-২: সুলতান সালাহউদ্দিন টুকু
  • জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল
  • ময়মনসিংহ-৪: ওহাব আকন্দ

সিলেট বিভাগ:

  • সুনামগঞ্জ-১: মাহবুবুর রহমান

স্থায়ী কমিটির সদস্য, মহাসচিবসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতার আসন প্রায় নিশ্চিত। তবে এবারের নির্বাচনে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের মধ্যে একাধিকজন মনোনয়নের সুযোগ পেতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন